প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) বন্ধ রেখে তরল বর্জ্য পাশের নদীতে ফেলার দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকার আদিব ডাইং কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানা কর্তৃপক্ষকে গতকাল বৃহস্পতিবার ঢাকার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে তলব করে ওই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর। গাজীপুর প্রতিনিধি