জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নিষিদ্ধঘোষিত পলিথিন রাখার দায়ে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নগরের নথুলাবাদ এলাকায় পলিথিন রাখা, বাজারজাত করা এবং বিক্রির অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ মিয়ার নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে মেসার্স ফারুক স্টোর, আদিব স্টোর, হাওলাদার স্টোর, আদি গৌরনদী মিষ্টান্ন ভান্ডার, ভাই ভাই স্টোর, শাহীন স্টোর ও মেহেদি স্টোরের মালিকদের বিভিন্ন হারে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পলিথিনের প্রায় আট কেজি শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবশে অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস, সহকারী পরিচালক (প্রশাসন) এ এইচ এম রাশেদ, জ্যেষ্ঠ টেকনিশিয়ান মো. আবদুল মালেক মিয়া, পরিদর্শক বেগম
আঞ্জুমান নেছার।