জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী সাতটি গাড়িকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মোক্তাদির ও মাহমুদা সুলতানার নেতৃত্বে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, হানিফ পরিবহন ও মেঘনা পরিবহনের সাতটি বাস চলাচলের উপযোগী নয়। এগুলোর পুরোপুরি ফিটনেস নেই। তা ছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেনি পরিবহন কর্তৃপক্ষ। বাসগুলো যাত্রীবোঝাই থাকায় আটক না করে সতর্ক করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে সাড়ে ১৭ হাজার টাকা।