জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে তিনটি রোগ নির্ণয় কেন্দ্রকে (ডায়াগনস্টিক সেন্টার) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সনদ না থাকা, অভিজ্ঞ কারিগরি সনদ ও মূল্যতালিকা না থাকার দায়ে ওই জরিমানা করা হয়। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ওই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ ও মাহমুদা সুলতানার নেতৃত্বে বান্দ রোডে সেবা ক্লিনিক ও নূর ডায়াগনস্টিক সেন্টার এবং সদর রোডে বিবিরপুকুর পাড়ে মধুমতী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিটি রোগ নির্ণয় কেন্দ্রকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।