জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে অভিযান চালিয়ে ১১টি লাইটার জাহাজের মাস্টার ও মালিকদের সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম এ অভিযান পরিচালনা করেন। জাহাজগুলো হলো,এমভি তাসনুভা-১; আটপাড়া; বর্ষণ-২, ৩ ও ৫; উদয়ের পথে; আন নূর; চিভু প্যাসিফিক; আম্মান; টিটু-১ ও ওটি ডেয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম প্রথম আলোকে জানান, জাহাজ চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি ও অতিরিক্ত পণ্য বোঝাইসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়।