জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সিলেট নগরের অভিজাত রেস্তোরাঁ স্পাইসি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার চালানো এ অভিযানে আরও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরের স্টেডিয়াম মার্কেটের জালালাবাদ প্যাথলজি সেন্টারকে ২০ হাজার টাকা ও মদিনা মার্কেট এলাকার তিনটি ওষুধের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তানভীর আল নাছিরী ও নির্বাহী হাকিম মামুনুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।