প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে দুই বেসরকারি ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও সেলিম হোসেন গতকাল বৃহস্পতিবার এ আদালত পরিচালনা করেন। রেহেনা ক্লিনিকের মালিক মিজানুর রহমান ও নিরাময় ক্লিনিকের মালিক এনামুল হককে এই জরিমানা করা হয়। সেলিম হোসেন বলেন, দুটি ক্লিনিকেরই লাইসেন্স নবায়ন করা ছিল না। এ ছাড়া মেডিকেল আইন অনুযায়ী একটি ক্লিনিকে সার্বক্ষণিক একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা। কিন্তু পাওয়া যায়নি। দুজন নার্সের জায়গায় একজনকে পাওয়া গেছে। অস্ত্রোপচারকক্ষের পরিবেশ ভালো ছিল না। এ জন্য ক্লিনিকগুলোকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।