প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর খাবার তৈরির অপরাধে ময়মনসিংহ শহরের দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, শহরের আকুয়া ওয়্যারলেস এলাকায় অবস্থিত সালেহা আচার কারখানার মালিক আবু তালেব দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ আচারের প্যাকেটে পুনরায় মেয়াদ লিখে বাজারে বাজারজাত করে আসছিলেন। গতকাল অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এর আগে শহরতলির ভাটি বাড়েরা এলাকার কলি বিস্কুট অ্যান্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।