জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করাসহ নানা অপরাধে গাজীপুরে পশুখাদ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে গতকাল সোমবার আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান ওই অভিযান পরিচালনা করেন। তিনি প্রথমে সদর উপজেলার শিরিরচালা (মেম্বার বাড়ি) এলাকায় ন্যাশনাল ফিড কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন হালনাগাদ ও পণ্যের বস্তায় মূল্যতালিকা না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করায় ওই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শিরিরচালা এলাকার জেসন এগ্রোভেট নামের কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।