জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী হাকিম (নির্বাহী ম্যাজিস্ট্রেট) বিভিন্ন অপরাধে ছয়জনকে জরিমানা করেছেন। ওই দুটি আদালত পরিচালনা করেন যাদব সরকার ও বিপুল চন্দ্র দাস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অপরাধে আবদুল কাইয়ুমকে ৫০০ টাকা জরিমানা করেন বিপুল চন্দ্র দাস। আর ভোলার লালমোহন পৌরসভার দিদার হোটেলের মালিক জাকির হোসেনকে এক হাজার টাকা, হোটেল আরাফাতের মালিক সেলিমকে পাঁচ হাজার টাকা, হোটেল মুসলিমের মালিক মো. হাসানকে এক হাজার টাকা, হোটেল আরজুর মালিক আজাহার উদ্দিনকে তিন হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া পেট্রল বিক্রির অপরাধে আঁখি স্টোরের মালিক সামসুদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করেন যাদব সরকার।