জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ কারেন্ট জাল মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন। নান্দাইল উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নান্দাইল চৌরাস্তা বাজারে কারেন্ট জালের মজুত গড়ে তুলে বিক্রি করার অভিযোগ পেয়ে গতকাল সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহানুর আলম অভিযান পরিচালনা করেন। এ সময় মোশাররফ হোসেন ও মো. মজিবুর রহমানের গুদাম থেকে ২০ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।