জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা, বাসি ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামে একটি বেকারি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও আবু নাছের ভূঞা। তিনি বলেন, দৈলেরবাগ এলাকায় পচা, বাসি ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে ঢাকা বেকারি নামের ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অন্য দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধভাবে কাভার্ডভ্যান সড়কের ওপর রাখার অভিযোগে চালক সুমন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।