জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা অবমাননার দায়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি বেসরকারি সংস্থাকে (এনজিও) গতকাল বুধবার পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও লোহাগাড়ার ইউএনও মো. ফিজনূর রহমান পরিচালিত আদালত এ রায় দেন। জানা যায়, বটতলী স্টেশনের কাজী পুকুরপাড় এলাকায় সিএসএস নামে একটি এনজিওর পতাকার সঙ্গে জাতীয় পতাকার মিল থাকায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ইউএনও বলেন, সংস্থাটির পতাকা জব্দ করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সিএসএস লোহাগাড়া শাখার ব্যবস্থাপক অসিত কুমার বৈদ্য ঘটনার কথা স্বীকার করেছেন। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি|