জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় বিভিন্ন সরকারি কার্যালয়ে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিআরটিএ, পাসপোর্ট অফিস ও জেলা রেকর্ড রুম শাখা এলাকা থেকে গতকাল বুধবার তাঁদের আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা দালালের কাজ করতেন বলে ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়। তাঁরা হলেন সদর উপজেলার ভবানীগাতি গ্রামের শাহিন (২০), কুশাডাংগা গ্রামের রফিকুল ইসলাম (২১) ও রানীনগর উপজেলার হামিদপুর গ্রামের আবদুল কুদ্দুস (২০)। ওই তিন দালালকে আটক করে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পরে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলী উপস্থিত ছিলেন।