জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রকাশ্যে ধূমপান করায় তিন ব্যক্তি ও গাঁজা সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে নির্বাহী হাকিম ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছলেহ মো. মুসা জঙ্গী এসব দণ্ড দেন। আদালত সূত্র জানায়, তিন ব্যক্তি সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে ধূমপান করছিলেন। ইউএনও তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের পরিদর্শক জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে শহর থেকে গাঁজা সেবনরত অবস্থায় দুজনকে আটক করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।