জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইলিংয়ের মাটি নালায় ফেলার দায়ে একটি আবাসন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে নগরের প্রবর্তক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এ ছাড়া নগরের ২ নম্বর গেট এলাকার ফুটপাত ও নালা থেকে ৬৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকালের অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি বলেন, পাইলিংয়ের মাটি নালায় ফেলার দায়ে ইকুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিকেলে জরিমানার অর্থ পরিশোধ করে।