জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি, অতিরিক্ত পণ্যবোঝাই, নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বিভিন্ন অপরাধে বন্দর জলসীমায় নয়টি লাইটার জাহাজকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জরিমানা করা নয়টি জাহাজ হলো এমভি প্রিন্স সিয়াম, টিটু-১, ক্রাউন মেরিনার্স-১, মরিয়ম যুশী, ক্রাউন মেরিনার্স-৮, সাইফুর রহমান, প্রাইড অব শাহ আমানত, আকিজ লজিস্টিক-৪ এবং ওটি আম্মান।