জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার বিলশা চলনবিল থেকে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে বালু উত্তোলনের অভিযোগে রেজাউল করিম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া সদরের দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় হোটেল মালিক শাহাদত হোসেন ও রেজাউল করিমকে এক হাজার টাকা করে জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ওই আদালত পরিচালনা করেন।