জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন কারণে আটজনের কাছ থেকে ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টি এম এ মমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এ সময় পৌরবাজারের তিন হোটেল মালিক ও দুই দোকানদার, রাস্তায় যান রাখায় এক মোটরসাইকেল মালিক, সড়কে নছিমন চালানোয় এর মালিক এবং প্রকাশ্য ধূমপান করায় এক ব্যক্তিকে ওই জরিমানা আদায় করা হয়।