জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল সোমবার এক অভিযানে ফরমালিন মেশানো ৩২২ কেজি আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব আম বিক্রির দায়ে আট ফল ব্যবসায়ীকে মোট ৪৬ হাজার টাকাও জরিমানা করেন আদালত। ভাঙ্গা বাজার ও ভাঙ্গা চৌরাস্তা এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম জয়ন্তি রায়। ব্যবসায়ী এনামুল হক ও শাহাদাত হোসেনকে আট হাজার টাকা করে এবং মো. খায়রুজ্জামান, অখিল দাস, সাইদুল চৌধুরী, মো. এসকান্দার, আকতার হোসেন ও রবিউল ইসলামকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।