জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে জুয়া খেলার অপরাধে ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও আমিরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত গতকাল তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। পুলিশ জানায়, সোমবার রাতে রহিমপুর বাজারের মদিনা বস্ত্রালয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নহির, আবদুল মান্নান, আবদুস সালাম, কাজিম, আলতাফ, কামরুল, ছিটন, মিঠুন, আসাদুল, মোজামেঞ্চল, মন্টু ও আনারুলকে আটক করা হয়।
লালপুর (নাটোর) প্রতিনিধি