জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন সেমাই ও বিস্কুট তৈরির দুটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকারের নেতৃত্বে বিসিক শিল্প এলাকায় বিএসটিআই ও র্যাব-৫ এ আদালত পরিচালনা করে। আদালত মেসার্স এরোমা ফুড ও মেসার্স পপুলার ফুডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে এ দুটি প্রতিষ্ঠানে বিস্কুট, চানাচুর, পাউরুটি, কেক, লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় করা হচ্ছিল।