প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের ফুফা (৪০) ও মামাকে (২৫) পাঁচ শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনওএ এইচ এম জামেরী হাসান এ রায় দেন। পুলিশ সূত্র জানায়, উলিপুর পৌরসভায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর (১৩) সঙ্গে বাকরের হাট এলাকার এক ছেলের বিয়ে রেজিস্ট্রি হয়। খবর পেয়ে ইউএনওর নির্দেশে পুলিশ মেয়ের বাড়িতে অভিযান চালিয়ে ফুফা ও মামাকে আটক করে। বরযাত্রীরা পালিয়ে যায়। মেয়েটি বর্তমানে তার বাবা-মায়ের হেফাজতে রয়েছে।