জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও শাহেদ পারভেজ এ জরিমানা করেন। মাদকসেবীরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুরের বেলাল হোসেন (৩৪), কামরুজ্জামান (৩৬) ও সুমন (৩২)। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, রোববার রাতে আক্কেলপুর-দুপচাঁচিয়া রাস্তার মর্তুজাপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।