জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লাইসেন্স ছাড়া জ্বালানি তেল ও ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন। গত সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকবাল ওই জরিমানা করেন। লাইসেন্স না থাকার কারণে আখাউড়া শহরের সড়ক বাজারের জ্বালানি তেলের ব্যবসায়ী নূরুল আমিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাগ লাইসেন্স না থাকায় উপজেলার গাজী বাজারের সাগর মেডিকেল হলের মালিক কিবরিয়া আহমেদকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।