প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে নাটোর সদর উপজেলার দুই কীটনাশক বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান এ রায় দেন। জরিমানা করা ব্যবসায়ীরা হলেন সদর উপজেলার লক্ষ্মীপুর হাটের কীটনাশক ব্যবসায়ী ইমরান হোসেন (৪০) ও ফারুক কামাল (৪২)। ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ভেজাল কীটনাশক বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।