প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে দুটি করাতকলের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম গত মঙ্গলবার সন্ধ্যায় এ আদালত পরিচালনা করেন। ইউএনও কার্যালয় সূত্র জানায়, রেজিস্টার ব্যবহার না করার অভিযোগে সখীপুর পৌরসভার প্রতিমা বংকী এলাকার ‘আল্লাহর দান’ করাতকলের মালিক তুলা মিয়াকে ১০ হাজার টাকা এবং একই এলাকায় ‘রেখা’ করাতকলমালিক দেলোয়ার হোসেনকে লাইসেন্সের নবায়ন না থাকার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।