প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মাছ ধরার দায়ে আট জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। পুলিশ জানায়, গতকাল ভোর পাঁচটায় মেঘনার বোরোচর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ ও ইঞ্জিনচালিত দুটি নৌকাসহ পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।