প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ থানার পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে মদ্য পান করে মাতলামি করায় ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসলামপুর গ্রামের সৈয়দ হোসেন (৪২), মহিষের বাতাম গ্রামের ইউপি সদস্য শামসুল হক (৪৩), মোহনগঞ্জ পৌরসভার টেংগা গ্রামের মিজানুল ইসলামকে (৩৫) আটক করে। পরে তাঁদের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।