জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা সেবনের অপরাধে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বদরুল মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক এ আদালত পরিচালনা করেন। ধরমপাশা থানার এসআই শেখ মোহাম্মদ রুবেল বলেন, গত শুক্রবার রাতে উপজেলার কংস সেতুর উত্তরপাড় থেকে গাঁজা সেবনের সময় বদরুলকে আটক করা হয়। তাঁর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে। গতকালই জরিমানার টাকা পরিশোধ করে তিনি মুক্তি পান।