জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বরফ উৎপাদন করে বিক্রি করায় একটি বরফ কলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, মা ইলিশ রক্ষার মৌসুমে বরফ উৎপাদন ও বাজারজাত করা আইনত নিষিদ্ধ। অথচ কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার গোলাম মোস্তফা পাহলানের বরফ কলে বরফ উৎপাদন করছিলেন।