প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়োডিন ছাড়া লবণ বাজারজাত করার অপরাধে চারটি লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার আদালতের নেতৃত্ব দেন। এ সময় চট্টগ্রাম বিসিকের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা রমেশ চন্দ্র সানা উপস্থিত ছিলেন। কারখানাগুলো হলো মাঝিরঘাটের সি সাইড সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি, পপুলার সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি, জননী সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি ও সুমন সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|