জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম, অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে গতকাল বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন এই আদালত পরিচালনা করেন। প্রতিষ্ঠান তিনটি হলো: রহমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ও আজহার ফার্মেসি।