প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে নির্বাহী হাকিম এস এম সাদিক তানভীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, শুক্রবার সকালে সন্ধ্যা নদীর কুনিয়ারী এলাকার ইলিশ ধরার সময় বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের জাকির হোসেন (৩৫) ও একই গ্রামের সালাম হাওলাদারকে (৩২) আটক করা হয়। পরে আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় এবং জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।