জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শেরপুরে ভ্রাম্যমাণ আদালত দুজন জুয়াড়িকে ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কানাইকান্দর গ্রামের মহিদুল ইসলাম (২৫) ও শহিদুল ইসলাম (২৮)। শেরপুর থানার উপপরিদর্শক রাজু কামাল বলেন, গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় কানাইকান্দর গ্রামে সড়কের পাশে জুয়া খেলার সময় ওই দুজনকে আটক করা হয়।