জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে তামাকজাত দ্রব্য দোকানে প্রদর্শন করে গ্রাহক আকর্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত চারজন দোকানিকে জরিমানা করেছেন। গতকাল সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। নির্বাহী হাকিম রাশেদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের হালিমা বোর্ডিং চৌমাথার পানু মিয়ার দোকান, কাঠপট্টি ট্রলারঘাট এলাকার বাপ্পি বিশ্বাসের দোকান, কাঠপট্টি স্কুলমাঠ এলাকার হরিপদ মিস্ত্রির দোকান এবং উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের শিবু সাহার দোকানে অভিযান চালান। দোকানগুলোতে সিগারেটের প্যাকেট সাজিয়ে প্রদর্শন করার অপরাধে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন আদালত। জেলা সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা গৌতম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।