জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির অভিযোগে গতকাল বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় তিন যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রুহিয়া থানা সূত্রে জানা গেছে, ঢোলারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গতকাল সকালে স্কুলে যাওয়ার সময় সদর উপজেলার খড়িবাড়ী গ্রামের আকাশ ইসলাম (১৫) ও তার দুই সহযোগী সাকিব (১৮) ও রনি রায় (১৮) উত্ত্যক্ত করেন। ওই ছাত্রী এ ঘটনা তার অভিভাবককে জানায়। পরে অভিভাবকেরা স্কুলের শিক্ষকদের নিয়ে রুহিয়া থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ওই তিন যুবককে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ আকাশকে পাঁচ হাজার ও তার বন্ধু সাকিব ও রনিকে এক হাজার টাকা করে জরিমানা করেন।