প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকায় মেসার্স আইন উদ্দিন সরকার ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার ঢাকায় অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর শুনানি শেষে ওই জরিমানা করেন। প্রতিষ্ঠানটির মালিকের প্রতিনিধি ছয় মাসের মধ্যে ইটভাটা সিটি করপোরেশন এলাকা থেকে সরিয়ে উপযুক্ত স্থানে নেওয়ার অঙ্গীকার করেছেন।