জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের পূর্ব খুকশিয়া গ্রামে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বালু উত্তোলনকাজে ব্যবহৃত চারটি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে। কাজীপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকাল সোমবার ইউএনও সাফিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গান্ধাইল গ্রামের শহিদুল ইসলামসহ চার শ্রমিককে আটক করেন। পরে শহিদুলকে ৫০ হাজার টাকা জরিমানা এবং চার শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।