প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহের আয়োজন করার দায়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম ও একই ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহমানকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল কনের বাড়িতে গিয়ে ওই জরিমানা করেন। আবদুল আউয়াল বলেন, আবুল কাশেমের মেয়ে তামান্নার (১৩) সঙ্গে লাকসাম উপজেলার নূরপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে বিল্লাল হোসেনের বিয়ের দিন ধার্য ছিল গতকাল বুধবার। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বিয়েবাড়িতে গিয়ে আবুল কাশেম এবং আবদুর রহমানকে ৫০০ টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বরযাত্রীরা বিয়েবাড়িতে না এসে মাঝপথ থেকে ফিরে যায়।