প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় ছয় মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেছেন। গত বুধবার রাতে সাতকানিয়ার হলুদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন তাঁদের মোট ছয় হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, চোলাই মদ পান করে মাতলামি করার অপরাধে ছয় মাদকসেবীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।