জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক ওই আদালত পরিচালনা করেন। পুলিশ জানায়, উপজেলার বড়াইবাড়ী বাজারের মুন বেকারি, লাকি বেকারি ও বড়বিল মন্থনা বাজারের মনি বেকারিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। পণ্যের মোড়ক ব্যবহার না করা, ভেজাল মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির কারণে এ জরিমানা করা হয়।