জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার দালালকে আটক করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন গতকাল এ আদালত পরিচালনা করেন। মঠবাড়িয়া থানার এসআই নকীব আকরাম হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মো. ইব্রাহীম, উত্তর মিঠাখালী গ্রামের মো. তারেক, টিকিকাটা গ্রামের রনি মৃধা ও বরগুনার পাথরঘাটা উপজেলার সিংগাবুনিয়া গ্রামের মো. জামালকে রোগীদের বিভিন্ন বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে পরীক্ষার জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। এরপর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। জরিমানার টাকা দিয়ে তাঁরা ছাড়া পান।