জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে অভিযান চালিয়ে ১১টি লাইটার জাহাজকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বন্দর জেটি থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়। বন্দরের পাইলট বোটে চড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম। তিনি বলেন, জাহাজের নিরাপত্তা সরঞ্জাম ও মাস্টারের বৈধ সনদ না থাকা, অতিরিক্ত পণ্যবোঝাই, নদীতে জাহাজ চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়।