প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে নরসিংদীর তিনটি শিল্পপ্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের সদর দপ্তরে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়। সদর উপজেলার বাগহাটা এলাকার ফাইভ অ্যান্ড ফাইভ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডকে ছয় লাখ টাকা, মাধবদীর উত্তর বিরামপুরের রিমা ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলসকে দুই লাখ টাকা ও পাঁচদোনা কুঁড়েরপাড় এলাকার ইভা ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার করছিল প্রতিষ্ঠানগুলো।