জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নদী থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অপরাধে এক ভাটামালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত কেএইচএস ইটভাটার মালিক ওমর কাজীকে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান।