প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলায় সার্কেল ফুডস নামের খাদ্যপণ্য তৈরির একটি প্রতিষ্ঠানকে ক্ষতিকর রাসায়নিক উপাদান অ্যামোনিয়া মিশিয়ে চিড়া, মুড়ি ও চানাচুর তৈরি এবং বুন্দিয়ায় রং মেশানোর অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বনগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। ইউএনও শফিকুল ইসলাম শনিবার বেলা তিনটার দিকে সেখানে অভিযান চালান। আদালত কারখানার অংশীদার শহীদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন। বেড়া (পাবনা) প্রতিনিধি|