জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলা ও অশ্লীল নাচ আয়োজনের অপরাধে গত বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তিনজনকে এক লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এঁদের মধ্যে কিচক মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লিটন চৌধুরীকে এক লাখ, চন্দনপুর গ্রামের রেজাউল করিমকে ৩০ হাজার ও কিচক বাজারের দেওয়ান বাশারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার সকালে আটক করার পর রাতে পুলিশ তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের কার্যালয়ে হাজির করেন। পরে তিনি তাঁদের জরিমানা করেন।  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি