জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন করে মাতলামি করার দায়ে ইউনুস আলী নামে যুবলীগের সাবেক এক নেতাকে এক হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার দুপুরে ইউএনও হাফিজুর রহমান এ আদেশ দেন। ইউনুস আলী উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। ধুনট থানার উপপরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ইউনুস গত শনিবার রাতে ধুনট গোসাইবাড়ি রোডের চারতলার কাছে মাতলামি করতে থাকেন। খবর পেয়ে তাঁকে পুলিশ আটক করে আদালতে হাজির করে।