জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ শহরে পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জয়াস চাকমা গতকাল রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের তাজ নেহার হোটেলকে ১০ হাজার টাকা, চট্টগ্রাম হোটেলকে ৬ হাজার টাকা, আল-মদিনা হোটেলকে ৮ হাজার টাকা, বিছমিল্লা হোটেলকে ৪ হাজার টাকা এবং রসমেলাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।